পরানবাবু

February 7, 2017 · nostalgia

পরানবাবুর মতন অমন করে কেউ দুলায় নি আগে। দুলছি। দুলছে কবি, বৈকুন্ঠ, বোকচোদ আর মঈন ভাই।

ইচ্ছে করছে ডান দিকে মুখ করে প্রেমিকার মতন কারুর দিকে তাকাই থাকি। একুশের সমস্ত কাম মেখে নিহিলিস্ট চুমু খাই গালে- ঘ্রাণ মাখি, মাখাই শরীর, কবিতা এবং রবীন্দ্রনাথ। মাংসল কার্ভে উত্থাপন করা হোক একটি সুন্দরবন বিষয়ক বিতর্ক কিংবা আরো কিছু প্রেম জমিয়ে তাকাই থাকি বৃক্ষের দেয়ালে। সিগারেট আফটার সেক্স এন্ড আ ইন্টারনাল পলিটিকাল নাইট উইদ মহিনের ঘোড়াগুলি।

সংবিগ্ন পাখির চোখে দেখি প্রেম, রাষ্ট্র এবং কম্যুনিজম।